বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ২

যাপ্র আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:১২ পিএম

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে একটি সামরিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। দেশটির বিমানবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উত্তর থাইল্যান্ডের একটি বনাঞ্চলে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

বিমানবাহিনীর মুখপাত্র জ্যাকক্রিট থামানভিচাই বলেন, সকাল বেলায় চলমান প্রশিক্ষণ কার্যক্রমের সময় বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে থাকা দুই পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান।

বিমানবাহিনীর বিবৃতিতে জানানো হয়, যুদ্ধ ও উদ্ধার প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে সকাল ১০টা ২০ মিনিটে চিয়াং মাই প্রদেশে দুই আসনের একটি এটিসিক্স (AT-6) বিমান বিধ্বস্ত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের কোনো ক্ষতি হয়নি এবং বেসামরিক সম্পত্তিরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দুর্ঘটনার কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের এপ্রিলে রাজধানী ব্যাংককের দক্ষিণে একটি রিসোর্টের কাছে প্যারাসুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়ে ছয় থাই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি