মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬

মঙ্গলবার ২২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

লারিজানি হত্যার প্রতিশোধ নেবার ঘোষণা ইরানের

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ১০:১৮ এএম

ইসরাইলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারিজানির নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। দেশটির সেনাবাহিনী এই হত্যাকাণ্ডের ‘চূড়ান্ত ও বেদনাদায়ক’ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

ইরানের সেনাপ্রধান আমির হাতামি এক বিবৃতিতে বলেন, “সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে হত্যার জবাবে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর, চূড়ান্ত এবং অনুশোচনাযোগ্য।”

এদিকে, ইরানের পাল্টা মিসাইল হামলায় দুইজন ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নিশ্চিত করেছে যে, বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানিও নিহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যুর পর চলমান সংঘাতে এটিকে সবচেয়ে উচ্চপর্যায়ের গুপ্তহত্যা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Link copied!