প্রকাশিত: ২৮ মে ২০২৬, ০৯:০৮ এএম
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শুরু হয়। এর আগে জামাতে অংশ নিতে সকাল ৭টার কিছু পর জাতীয় ঈদগাহে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকায় নিযুক্ত মুসলিম দেশগুলোর কূটনীতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন।
