শনিবার ২১, মার্চ ২০২৬

শনিবার ২১, মার্চ ২০২৬ -- : -- --

জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি একসঙ্গে নামাজ পড়বেন

যাপ্র নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, এ বছর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, জাতীয় ঈদগাহে নারীসহ প্রায় ৪০ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ওজুর ব্যবস্থাও করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ রাজধানীর সব ঈদ জামাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে ঈদগাহে ব্যাগ বা অপ্রয়োজনীয় কোনো সামগ্রী না আনার অনুরোধ জানিয়েছেন।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি