শনিবার ২১, মার্চ ২০২৬

শনিবার ২১, মার্চ ২০২৬ -- : -- --

যুক্তরাষ্ট্রের হৃদপিণ্ড ওয়াশিংটনে অজ্ঞাত ড্রোন, আতঙ্কে মার্কিন প্রশাসন

যাপ্র আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৩:০৪ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ফোর্ট ম্যাকনায়ারের ওপর অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে, যা নিয়ে নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট বিষয়টি সম্পর্কে অবগত তিনজন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এখনো নিশ্চিতভাবে জানা যায়নি ড্রোনগুলো কোথা থেকে এসেছে বা কারা পরিচালনা করছে। ঘটনাটি সামনে আসার পর উচ্চপর্যায়ের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

ওই ঘাঁটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ অবস্থান করছিলেন বলে জানা গেছে। পরিস্থিতি বিবেচনায় তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত এখনো তা বাস্তবায়ন করা হয়নি—এমনটাই জানিয়েছেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামগ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য হুমকির বিষয়টি এখন আরও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে মার্কিন সামরিক বাহিনী।

তবে রয়টার্স স্বাধীনভাবে এই তথ্যগুলো যাচাই করতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে পেন্টাগন ও মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো মন্তব্য করেনি।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল ড্রোন সংক্রান্ত বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষা প্রধানের অবস্থান বা চলাচল নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা সম্ভব নয়। তিনি এ ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশকে দায়িত্বজ্ঞানহীন বলেও উল্লেখ করেন।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি