সোমবার ২৫, মে ২০২৬

সোমবার ২৫, মে ২০২৬ -- : -- --

কোরবানির পর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে: ঈদ শুভেচ্ছায় কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোংলা পৌরসভার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন আগামী পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া। ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণ ও পরিবেশ সুরক্ষার ওপর জোর দিয়েছেন তিনি।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সার্জিনা ইসলাম কেয়া বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে আসে। কোরবানি শুধু পশু জবাই করা নয়, বরং আমাদের মনের ভেতরের অহংকার, হিংসা ও অন্যায়কে বিসর্জন দিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে শান্তির সুবাতাস বয়ে আনে।"

কোরবানির পর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ দায়িত্ব পালন করার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, "আমি মূলত নারী নেতৃত্ব বিকাশ, নারীর অধিকার রক্ষা এবং সমাজের যেকোনো ধরনের নারী বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে চাই। আমাদের সমাজে নারীরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। আমি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মা-বোনসহ সর্বস্তরের সাধারণ মানুষের পাশে থেকে একজন নিবেদিতপ্রাণ সেবক হয়ে কাজ করার স্বপ্ন দেখি।"

আসন্ন পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়নে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে স্থানীয় জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, সার্জিনা ইসলাম কেয়া খুলনার আঞ্চলিক দৈনিক ‘খুলনা গেজেট’ এবং জাতীয় দৈনিক ‘আজকের সংবাদ’-এর মোংলা প্রতিনিধি সাংবাদিক বি. এম. ওয়াসিম আরমানের সহধর্মিণী।

Link copied!
Development by বিডি আইটি এজেন্সি